যদি সন্তানদের ব্যক্তিমালিকানায় এ পরিমাণ সম্পদ থাকে, যা কুরবানীর নিসাব পর্যন্ত পৌঁছায়, তাহলে সন্তানদের ওপরও কুরবানী ওয়াজিব হবে। আর যদি সন্তানদের ব্যক্তিমালিকানায় নিসাব পরিমাণ মাল না থাকে, বরং তারা উপার্জন করে টাকা পিতার হাতে সোপর্দ করে এবং পরিবারের যাবতীয় পরিচালনা যৌথভাবে হয়ে থাকে, সে অবস্থায় সন্তানদের উপার্জিত টাকা পিতার বলে গণ্য হবে, এ কারণে কুরবানী শুধু পিতার ওপরে ওয়াজিব হবে।
فالكسب كله للأب إن كان الابن في عياله لكونه معينا له ألا ترى لو غرس شجرة تكون للأب ثم ذكر خلافا في المرأة مع زوجها إذا اجتمع بعملهما أموال كثيرة، فقيل هي للزوج وتكون المرأة معينة له، إلا إذا كان لها كسب على حدة فهو لها. – رد المحتار- رقم: 325 من الجزء الرابع – ط. سعيد