১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৮৭:

পাগলা পশুকে গুলি করার পর জবাই করলে গোশত খাওয়া হালাল হবে? 

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 31/05/2025

পাগলা পশুকে গুলি করার পর জবাই করলে গোশত খাওয়া হালাল হবে? 

উত্তর

অনেক সময় জবাই করার জন্য উট, গরু, মহিষ বা অন্য কোন প্রাণীকে জবাই করতে নেয়া হয়, কিন্তু মাত্রাতিক্ত পাগলামি ও মাতলামির কারণে গুলি করতে বাধ্য হতে হয়। এই মাসআলায় গুলি করার পর যদি পশুটিকে জীবিত অবস্থায় ধরা যায় এবং বিসমিল্লাহ বলে জবাই করা যায়, তাহলে এর গোশত খাওয়া জায়েয। আর যদি ইসলামী ‍শারীয়া মুতাবেক জবাই করার পূর্বেই পশুটি গুলির কারণেই নিহত হয়ে যায়, তাহলে এর গোশত খাওয়া হালাল নয়। 

وما قتله المعراض بعرضه أوالبندقة حرم – البحر الرائق – ص. 229 من الجزء الثامن – ط. سعيد

Scroll to Top