ইসলামী শারীয়ার দৃষ্টিতে অমুসলিমদের জবাইকৃত পশুর গোশত খাওয়া হারাম। অনুরুপভাবে কাফেরদের জবাইকৃত পশুর গোশত বা চর্বি অথবা সেই পশুর শরীরের যেকোনো অংশ মিশ্রণে তৈরী করা খাদ্য হারাম। যেমন সুইজারল্যান্ড থেকে আমাদের দেশে নেসলে ম্যাগি স্যুপ আমদানি করা হয়, তাতে Chicken Meat Chicken Fat তথা মুরগির গোশত ও চর্বি থাকে। আবার থাইল্যান্ড থেকে আমদানি করা চিপসে মুরগির গোশত থাকে।
তবে কাফেরদের দেশ থেকে আমদানীকৃত মুরগির গোশত বা গোশত দিয়ে তৈরি খাদ্যের ব্যাপারে যদি নিশ্চিতভাবে জানা যায় যে, এগুলো শারয়ী নিয়মানুযায়ী জবাইকৃত হালাল জানোয়ারের গোশত দিয়ে তৈরি হয়েছে, তাহলে ভিন্ন কথা। আর সন্দিহান হলে এই ধরণের প্রডাক্ট থেকে বিরত থাকাই উচিৎ।
قَالَ اللَّهُ: فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ [الأنعام:118]، وَقَالَ: وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ [الأنعام:121], وَقَالَ: حُرِّمَتۡ عَلَیۡکُمُ الۡمَیۡتَۃُ وَالدَّمُ وَلَحۡمُ الۡخِنۡزِیۡرِ وَمَاۤ اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ وَالۡمُنۡخَنِقَۃُ وَالۡمَوۡقُوۡذَۃُ وَالۡمُتَرَدِّیَۃُ وَالنَّطِیۡحَۃُ وَمَاۤ اَکَلَ السَّبُعُ اِلَّا مَا ذَکَّیۡتُمۡ ۟ وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنۡ تَسۡتَقۡسِمُوۡا بِالۡاَزۡلَامِ [سورة المائدة:03]