প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৮৪:

তালাকপ্রাপ্তা নারীর ওপর কি কুরবানি ওয়াজিব, যদি সে সম্পদের দিক থেকে সামর্থ্যবান হয়? 

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 31/05/2025

তালাকপ্রাপ্তা নারীর ওপর কি কুরবানি ওয়াজিব, যদি সে সম্পদের দিক থেকে সামর্থ্যবান হয়? 

উত্তর

সম্মনিত প্রশ্নকারী ভাই! কুরবানী করা ওয়াজিব প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্কের অধিকারী মুসলিমের ওপর যারা ১০ যিলহজ্ব ফজরের সময় থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ মালের মালিক হন। এই বিধানের ক্ষেত্রে সবাই সমান, চাই তিনি নারী হোন বা পুরুষ, তালাকপ্রাপ্তা নারী হোন বা অন্য কেউ। এই বিষয়ে আরো বিস্তরিত জানতে আমার দ্বীনে প্রকাশিত কুরবানী করা কাদের ওপর ওয়াজিব? পড়তে পারেন। জাযাকুমুল্লাহ। 

وَأَمَّا شَرَائِطُ الْوُجُوبِ مِنْهَا الْيَسَارُ وَهُوَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبِ صَدَقَةِ الْفِطْرِ دُونَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبُ الزَّكَاةِ،… وَالْمُوسِرُ فِي ظَاهِرِ الرِّوَايَةِ مَنْ لَهُ مِائَتَا دِرْهَمٍ أَوْ عِشْرُونَ دِينَارًا أَوْ شَيْءٌ يَبْلُغُ ذَلِكَ سِوَى مَسْكَنِهِ وَمَتَاعِ مَسْكَنِهِ وَمَرْكُوبِهِ وَخَادِمِهِ فِي حَاجَتِهِ الَّتِي لَا يَسْتَغْنِي عَنْهَا، …وجميع ما ذكرنا من الشرائط يستوى فيه الرجل والمرأة. – لفتاوى الهندية, ص. 360-361 من جزء الخامس, ط. دار الكتب العلمية

Scroll to Top