হজ্ব প্রত্যেক সেই সকল মুসলিম নারী-পুরুষের ওপর ফরয, যারা অধিনস্ত পরিজনদের ভরণ-পোষণ নিশ্চিত করে হজ্বে যাওয়া-আসার সামর্থ্যতা রাখেন। মহান আল্লাহ-
وَلِلهِ عَلَی النَّاسِ حِجُّ الْبَیْتِ مَنِ اسْتَطَاعَ اِلَیْهِ سَبِیْلًا.
”মানুষের মধ্যে যারা সেখানে (বাইতুল্লাহ) পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ্ব করা ফরয।” -সূরা আলে ইমরান : ৯৭
সামর্থ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে, হজ্বের মৌসুমে কারো কাছে প্রয়োজন অতিরিক্ত এ পরিমাণ সম্পত্তি থাকা, যার দ্বারা সে মাক্কায় আসা-যাওয়া করতে পারে এবং যাদের ভরণ-পোষণ তার যিম্মায় রয়েছে হজ্ব থেকে ফিরে আসা পর্যন্ত তাদের খরচ নির্বাহ করতে সক্ষম হয়।
وإنما اعتبرنا نفقة العيال وما لا بُدَّ منه على الوجه الذي ذكرنا؛ لأن أداء الحج حق الله تعالى والنفقة وغيرها مما ذكرنا حق الآدمي، وحق الآدمي مقدم على حق الله تعالى…وتعتبر القدرة على الزاد والراحلة عند خروج أهل بلده حتى لو تصرف فيه – المسالك في المناسك – ص. 262 من الجزء الاول – ط. دار البشائر الاسلامية