রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নেককার নারীদের আমল হলো, মাথার চুল লম্বা রাখা, তাই মসলিম নারীরা চুল লম্বা রাখবে। পশ্চিমা নোংরা নারীদের অনুসরণে চুল খাটো করবেনা।
তাফসিরে আযওয়াউল বায়ানে উল্লেখ আছে-
وَأَمَّا كَوْنُ حَلْقِ الْمَرْأَةِ رَأْسَهَا لَيْسَ مِنْ عَمَلِ نِسَاءِ الصَّحَابَةِ، فَمَنْ بَعْدَهُمْ، فَهُوَ أَمْرٌ مَعْرُوفٌ – أضواء البيان في إيضاح القرآن بالقرآن – ص.189 من الجزء الخامس – ط. دار الفكر
আর মাথার চুল কাটা আমাদের মহান মহিলা সাহাবীদের আমল ছিল না, বরং তাদের পরে নেককার মহিলারা যারা এসেছিলেন তাদের মধ্যেও এটি ছিল না। এটি একটি সুপরিচিত বিষয়। – আযওয়াউল বায়ান: ১৮৯
তবে হ্যাঁ, মাথার চুল যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে প্রয়োজনে কিছুটা ছোট করতে পারবে, কিন্তু এত ছোট করা জায়েয নেই, যাতে পুরুষদের মতো দেখা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন-
لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء، والمتشبهات من النساء بالرجال. – صحيح البخاري – ص. 1485- ر. 5885 – ط. دار ابن كثير
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐসব পুরুষকে লানত করেছেন, যারা নারীর সাদৃশ্য অবলম্বন করে এবং ঐসব নারীকেও লানত করেছেন, যারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে।” -সহীহ বুখারী: ৫৮৮৫
প্রয়োজনের অতিরক্ত চুল কিছুটা ছোট করার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ রাখতে হবে যে, কোনোভাবেই যেন কাফেরদের অনুকরণ না হয়। কারণ, কাফেরদের অনুকরণ করা হারাম ও কুফর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
من تشبه بقوم فهو منهم. – سنن أبو داود – ر.4031 – ص.721 – ط. مكتبة المعارف للنشر والتوزيع – سند صحيح.
“যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।” -সুনানে আবু দাউদ: ৫১৪২