কুরবানীর পশুর গোশত দিয়ে মজুরি দেওয়া-নেওয়া না জায়েয। কুরবানীর পশুর কোন অংশ জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েয নয়। তার গোশত শ্রমের মূল্য হিসেবে কাজের লোককে দেয়াও যাবে না। অবশ্য এ সময় ঘরের অন্যান্য সদস্যদের মতো তাদেরকেও বিনিময় প্রদানের হিসেব ছাড়া গোশত খাওয়ানো যাবে।
قال رحمه الله: (ولا يعطي أجرة الجزار منها شيئاً) والنهي عنه نهي عن البيع لأنه في معنى البيع لأنه يأخذه بمقابلة عمله فصار معاوضة كالبيع. – البحر الرائق – ص. 327 من الجزء الثامن – ط. دار الكتب العلمية