প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৫৭:

মৃত্যুর কারণ উদঘাটন করার লক্ষ্যে পোস্টমর্টেম করার বিধান কী?

উত্তর প্রদান করেছেন:

মুফতি জিহাদুল ইসলাম হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 30/04/2025

মৃত্যুর কারণ উদঘাটন করার লক্ষ্যে পোস্টমর্টেম করার বিধান কী?

উত্তর

বর্তমান বিশ্বে প্রচলিত পোস্টমর্টেম (postmortem) বা ময়না তদন্ত শরয়ী দৃষ্টিকোণ থেকে হারাম ও অবৈধ। এটি বৈধ না হওয়ার দুটো কারণ উল্লেখ করা হলো-

প্রথমত: পোস্টমর্টেমের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানা নিশ্চিত নয়। আর জানা গেলেও এর উপর ভিত্তি করে কোনো চুড়ান্ত ফায়সালা প্রধান করা অযৗক্তিক। সত্য সাক্ষ্য বা সুনিশ্চিত লক্ষণ ছাড়া শুধু এই ময়না তদন্ত দ্বারা প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করা অসম্ভব। সুতরাং যখন পোস্টমর্টেম বা ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা ও হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব হয়না, তখন এই অনর্থক কাজের কোনো বৈধতা হতে পারে না।

দ্বিতীয়ত: এর দ্বারা বনী আদমের মৃতদেহের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। মানুষ জীবিতাবস্থায় যেমন সম্মানিত তেমনি মৃত্যুর পরও সম্মানিত।কোনো মানুষ মারা গেলে দাফনের আগ পর্যন্ত মৃতের দৈহিক মর্যাদা সুনিশ্চিত করা জীবিতদের দায়িত্ব। তাই শরীয়ত অসমর্থিত বিনা প্রয়োজনে বনী আদমের মৃতদেহের প্রতি অসম্মান প্রদর্শন করা হারাম। – ইসলাম ও আধুনিক চিকিৎসা: ১৮১- ১৮২

سورة بني إسرائيل ( 70 ) : وَلَقَدۡ کَرَّمۡنَا بَنِیۡۤ اٰدَمَ وَحَمَلۡنٰہُمۡ فِی الۡبَرِّ وَالۡبَحۡرِ وَرَزَقۡنٰہُمۡ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلۡنٰہُمۡ عَلٰی کَثِیۡرٍ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِیۡلًا, أخرجه أبو داود ( 3207 ) : أن رسول اللّٰه -صلى الله عليه وسلم- قال: كَسْرُ عَظْمِ الميِّتِ ككَسْرِهِ حيًّا.

উত্তর নিরীক্ষণে: শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

পোস্টমর্টেম বা ময়নাতদন্ত : ইসলাম কী বলে?

Scroll to Top