বিবাহ সহীহ হওয়ার জন্য একই মজলিসে সাক্ষীদের সম্মুখে উভয় পক্ষ কিংবা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ইজাব-কবুল হওয়া জরুরি। আর মোবাইলের বিবাহে এ শর্ত পাওয়া যায় না। তাই প্রশ্নোক্ত বিবাহ সহীহ হয় না।
এভাবে প্রবাসে অবস্থানরত ব্যক্তি বিবাহ করতে চাইলে তার পদ্ধতি হল, ছেলে এ দেশে তার পক্ষে বিবাহ সম্পন্ন করার জন্য একজন উকিল বা প্রতিনিধি নিযুক্ত করবে। ঐ উকিল বিবাহের মজলিসে উপস্থিত থেকে সাক্ষীদের সম্মুখে প্রবাসীর পক্ষ থেকে ইজাব বা কবুলের মাধ্যমে বিবাহকার্য সম্পন্ন করবে। এতে বিয়ে সহীহ হবে।
الدر المختار ( دار الكتب العلمية ) ٤/ ٨٦-٩٢ : ( و شرط سماع كل من المتعاقدين لفظ الآخر) ليتحقق رضاهما ( و) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) علي اللأصح