প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটি ক্রেতার পক্ষ থেকে ক্রয়-প্রতিনিধি মাত্র; বিক্রেতা নয়। আদেশদাতা/মুআক্কিল তাকে কেবল ক্রয়ের দায়িত্ব প্রদান করেছে। সুতরাং মাঝখান থেকে তার জন্য ক্রেতা ও বিক্রেতা সেজে লাভ খাওয়ার কোনোই সুযোগ নেই। এতে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার গুনাহ হবে।
ক্রয়-নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এখান থেকে লাভ করতে চাইলে দুটো পন্থা অবলম্বন করতে পারে, যা তার জন্য হালাল হবে। সে অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণের গুনাহ থেকে রেহাই পাবে।
১। দায়িত্ব নেওয়ার সময়ই নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ক্রেতাদেরকে বলে দেবে যে, আমাকে এ কাজের জন্য এ পরিমাণ পারিশ্রমিক দিতে হবে। এইক্ষেত্রে সে মজুরি, যাতায়াত ভাড়া ও আনুষঙ্গিক খরচ পাবে।
২। দায়িত্ব নেওয়ার সময়ই নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ক্রেতাদেরকে বলে দেবে যে, আমিই উল্লেখিত পন্যটি নিজের জন্য ক্রয় করে আপনার কাছে বিক্রি করব। এভাবে যদি পরিষ্কার বলা হয়, তাহলে পন্যটি লাভ করে মুআক্কিলকে দেয়া জায়েয হবে।
درر الحكام شرح مجلة الأحكام (١٤٩١) – إذا أعطى الوكيل بالشراء ثمن المبيع من ماله وقبضه فله يرجع إلى الموكل يعني له أن يأخذ الثمن الذي أعطاه من الموكل وله أيضاً أن المال المشترى ويطلب ثمنه من موكله إلى أن يستلم الثمن وإن لم يكن قد حبس عطاه إلى البائع.