প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৪৪:

আল্লাহর সংবিধান কুরআন ছাড়া ভিন্ন কোনো জীবনব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনাকারী কি মুসলমান?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 19/04/2025

আল্লাহর সংবিধান কুরআন ছাড়া ভিন্ন কোনো জীবনব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনাকারী কি মুসলমান?

উত্তর

যারা আল্লাহর নাযিলকৃত শারীয়ার বিধান পরিত্যাগ করে মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে অথবা নিজেদের খেয়াল খুশি ও কাফেরদের প্রণীত জীবন ব্যবস্থাকে সংবিধান রূপে গ্রহণ করে তারা নিকৃষ্টতম কাফের ও মুশরিক।

মহান আল্লাহ তাআলা বলেন, وَلَا يُشْرِكُ فِي حُكْمِهِ أَحَدًا তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরীক করেন না। -সূরা কাহাফ: ২৬

আল্লাহ আরও বলেন, إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ আইন ও সংবিধান প্রণয়ন একমাত্র আল্লাহ তাআলার অধিকার। -সূরা ইউসূফ: ৬৭

قال أبو بكر الجصاص في تفسير”فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر…” : من رد شيئا من أوامر الله تعالي أو أوامر رسوله صلى الله عليه وسلم فإنه خارج من الإسلام سواء رده من جهة الشك فيه أو من جهة ترك القبول والامتناع من التسليم لأن الله تعالى حكم بأن من لم يسلم للنبي صلي الله عليه وسلم قضاءه وحكمه فليس من أهل الإيمان

Scroll to Top