প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ১০৯:

মেয়ের বাবার পক্ষ থেকে দেওয়া পশু দ্বারা কুরবানী করা সহীহ? 

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 04/06/2025

মেয়ের বাবার পক্ষ থেকে দেওয়া পশু দ্বারা কুরবানী করা সহীহ? 

উত্তর

পশুর মালিক যিনি হবেন তিনি কুরবানী করবেন, তাতে কোনো সমস্য নেই। এখন কথা হল, মেয়ের বাবা জামায়ের বাড়ীতে কুরবানীর সময় গরু/কুরবানীর পশু পাঠাতে হবে, এই রকম রুসম বা প্রথা কে বানাল? এটা কি যৌতুক না? আর আমরা সকলেই জানি যে, যৌতুক গ্রহণ করা জঘন্য হারাম। তবে হ্যাঁ, মেয়ের বাবা যদি বরের বাড়ি কর্তৃক চাওয়ার মুখোমুখি না হয়ে বা সামাজিক রুসম-প্রথার চাপে না পড়ে স্বেচ্ছায় জামায়ের বাড়ীতে কুরবানীর পশু দিয়ে যায়, তাহলে ভিন্ন কথা। 

عن أبي حرة الرقاشي، عن عمه أن رسول الله صلى الله عليه وسلم قال: ” لا يحل مال امرئ مسلم إلا بطيب نفس منه. – السنن الكبرى للبيهقى – 186 من جزء السادس – رقم الحديث: 11545 – ط. دار الحديث

Scroll to Top