প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৪০:

বিয়ের পর সহবাস বা নির্জনবাসের পূর্বে স্ত্রী মারা গেলে মোহর দিতে হবে?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 17/04/2025

বিয়ের পর সহবাস বা নির্জনবাসের পূর্বে স্ত্রী মারা গেলে মোহর দিতে হবে?

উত্তর

বিবাহের পর স্ত্রীর সাথে মিলন না হলেও স্ত্রীর মৃত্যুর পর ধার্যকৃত পূর্ণ মোহর আদায় করা আবশ্যক। কারণ, যদি বিবাহের পর স্বামী-স্ত্রী উভয়ের কোনো একজন মারা যায়, মারা যাওয়ার পূর্বে তাদের পরস্পর সহবাস বা নির্জনবাস না হয়, তাহলে ধার্যকৃত পূর্ণ মোহরই স্বামীর ওপর ওয়াজিব হবে। অবশ্য অনাদায়ী মোহরের টাকা স্ত্রীর মীরাছ সম্পত্তি বলে গণ্য করা হবে।

এই মাসআলায় যদি মৃত স্ত্রীর আগকার কোনো সন্তান থাকে, তাহলে স্বামী প্রয়াত স্ত্রীর একচতুর্থাংশ সম্পদের ওয়ারিস হবে। অন্যথায় সে অর্ধেক সম্পদের হকদার হবে। উভয় সুরতে স্বামী নিজের প্রপ্য সম্পদ রেখে বাকিটা মৃত স্ত্রীর পরিবারকে দিতে পারবে।

المحيط البرهاني ( مكتبة الرشد ) 4/154 : وكما يتأكد جميع المهر بالدخول، وبالخلوة الصحيحة، يتأكد بموت أحدهم . و قد جاء في سورة النساء : وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ .

Scroll to Top