প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৪৮:

ফসল ভাগের শর্তে পরিচর্যার জন্য কাউকে জমি দেয়ার চুক্তি কি বৈধ?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 20/04/2025

ফসল ভাগের শর্তে পরিচর্যার জন্য কাউকে জমি দেয়ার চুক্তি কি বৈধ?

উত্তর

চুক্তিটি সহীহ হওয়ার জন্য দুটো শর্ত মানতে হবে

১। নির্দিষ্টভাবে মেয়াদ নির্ধারণ করে নেওয়া জরুরি।
২। মেয়াদে কমপক্ষে এতটুকু পরিমাণ সময় নির্ধারণ করতে হবে, যে সময়ের মধ্যে সাধারণত ফল উপযুক্ত হয়ে ওঠে।

এভাবে চুক্তিটি করলে সহীহ হবে। এরপর উভয় পক্ষের জন্য চুক্তি অনুযায়ী উৎপাদিত ফল দুইভাগে ভাগ করে নেওয়া বৈধ হবে।

مبسوط للسرخسي ( دار المعرفة ) ٢٣/١٠٣،١٠٤ : ولو دفع إلى رجل غراس شجر أو كرم أو نخل قد علق في الأرض، ولم يبلغ الثمر على أن يقوم عليه ويسقيه ويلقح نخله، فما خرج من ذلك فهو بينهما نصفان… أشهرا معلومة يعلم أنها لا تخرج ثمرة في تلك المدة…فهذا فاسد

Scroll to Top