প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৩০:

ক্ষতস্থানে ড্রেসিং করার জন্য ব্যান্ডেজ খুললে ওযু ভেঙে যাবে?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 03/04/2025

ক্ষতস্থানে ড্রেসিং করার জন্য ব্যান্ডেজ খুললে ওযু ভেঙে যাবে?

উত্তর

ড্রেসিং করার সময় ক্ষতস্থান থেকে যদি গড়িয়ে পড়া পরিমাণ রক্ত, পুঁজ, পানি বের না হয়, তাহলে শুধু ব্যান্ডেজ খোলার কারণে ওযু ভাঙবে না। সেক্ষেত্রে নতুন করে ওযু করা জরুরি নয়। তবে যদি গড়িয়ে পড়া পরিমাণ রক্ত, পুঁজ, পানি বের হয়, তাহলে ওযু ভেঙ্গে যাবে।

فتاوي قاضيخان – دارالكتب العلمية – 1/39 : والدم والصديد إذا سال من الجرح نقض الوضوء، وإن علا وانتفخ ولم يسل لا ينقض الوضوء

Scroll to Top