কেউ যদি এই কথা বলে, ‘তোমাকে আল্লাহও বোঝাতে পারবে না’ তাহলে সে আল্লাহর কুদরাতে মুতলাকা বা সর্বময় ক্ষমতাকে অস্বীকার করার কারণে কাফের হবে। তবে যদি তার অন্তরে এ ধরনের বিশ্বাস না রেখে মূর্খতার কারণে বলে ফেলে, তাহলে এর দ্বারা সে ঈমানহারা না হলেও এ ধরনের কথা কুফরীর অন্তর্ভুক্ত হওয়ায় আল্লাহ তা’আলার দরবারে তাওবা করে ঈমান নবায়ন করতে বলা হবে আর সর্বাবস্থায় এই ধরনের কথা থেকে বিরত থাকা আবশ্যক।
إنّ الله على كل شيء قدير -الاية 148 من سورة البقرة ; ومن تكلم بها اختيارا جاهلا بأنها كفر ففيه اختلاف والذي تحرر أنه لا يفتى بتكفير مسلم أمكن حمل كلامه على محمل حسن أو كان في كفره اختلاف ولو رواية ضعيفة. – البحر الرائق – رقم الصفحة: 125 من الجزء الخامس – ط. ايج ايم سعيد