১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ১২৯:

আসর নামাযের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নামায পড়া যাবে?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 12/09/2026

আসর নামাযের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নামায পড়া যাবে?

উত্তর

আসর নামায আদায়ের পর থেকে মাগরিবের ওয়াক্ত আসা পর্যন্ত সব ধরনের নফল নামায পড়া মাকরুহ। আর আসর নামাযের পর সূর্য লাল বর্ণ ধারণ করার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্তের প্রায় ১২ মিনিট আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত, ফরয ও ওয়াজিব নামাযের কাযা, তিলাওয়াতের সিজদা ও জানাযার নামায পড়া জায়েয আছে। তবে সূর্য লাল বর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত ওই দিনের আসর নামায ছাড়া অন্য কোনো নামায পড়া জায়েয নয়।

لفتاوى الهندية، دار الكتب العلمية، جـ ١، صـ  ٥٨ : ثلاث ساعات لا تجوز فيها المكتوبة ولا صلاة الجنازة ولا سجدة التلاوة، … وعند احمرارها إلى أن تغيب إلا عصر يومه ذلك فإنه يجوز أداؤه عند الغروب هكذا في فتاوى قاضيخان … تسعة أوقات يكره فيها النوافل وما في معناها لا الفرائض هكذا في النهاية والكفاية …  ومنها ما بعد صلاة العصر قبل التغير هكذا في النهاية والكفاية

Scroll to Top