১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আমার দ্বীন

ইসলামই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

সাধারণ তত্ত্বাবধায়ক

উস্তাযুল হাদিস শায়খ

মাসুম বিন আব্দুল আযিয

হাফিযাহুল্লাহ

প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ১৩৭:

গোসলখানা-টয়লেট একসঙ্গে হলে সেখানে দোআ পড়া জায়েয?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 18/10/2026

গোসলখানা-টয়লেট একসঙ্গে হলে সেখানে দোআ পড়া জায়েয?

উত্তর

আমাদের দেশে, বিশেষত শহরের ভাড়া বাসাগুলোতে দেখা যায়, বাথরুম ও গোসলখানা পাশাপাশি একই স্থানে অবস্থিত থাকে। প্রচলিত এসব অ্যাটাচড গোসলখানা ও টয়লেটে নাপাকি না লাগলে অযু ও গোসল করা তো জায়েয আছে। তবে সেখানে উচ্চস্বরে অযু ও গোসলের দোআ পাঠ করা বা যিকির-আযকার করা জায়েয নয়। হ্যা, সেই স্থানে মনে মনে (জিহ্বা ও ঠোঁট না নাড়িয়ে) আল্লাহর যিকির বা দোআ করা সম্পূর্ণ জায়েয এবং বৈধ।

شرح سنن أبي داود لابن رسلان، دار الفلاح، جـ ١، صـ ٠ ٦ ٣ : عن أنس، قال : كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء وضع خاتمه. رواه أبو داود، رقم الحديث : 19. وقال ابن رسلان في شرح هذا الحديث: وقد استدل به على أن من دخل الخلاء لا يحمل ذكر الله، ويعظم اسم الله عن مكان القاذورات، وفي معنى الخاتم الدينار والدرهم والورق الذي فيه اسم الله تعالى، وألحق الغزالي في الوسيط و الإحياء بذكر الله ذكر رسول الله صلى الله عليه وسلم، وقال إمامه: لا يستصحب شيئا عليه اسم معظم. ولم يتعرض الجمهور لغير ذكر الله تعالى 

الدر المختار شرح تنوير الأبصار، دار عالم الكتب، جـ ١، صـ ٨ ٢ ٢ : وفي محل نجاسة فيسمي بقلبه؛ ولو نسيها فسمى في خلاله لا تحصل السنة، بل المندوب

Scroll to Top