অপ্রয়োজনে গায়রে মাহরাম নারীকে সালাম দেওয়া থেকে বিরত থাকা পুরুষের কর্তব্য। তবে ফিতনার আশঙ্কা না থাকলে এবং জরুরি প্রয়োজনে বেগানা নারীকে সালাম দেওয়া জায়েয আছে। এ ক্ষেত্রে গায়রে মাহরাম নারী যদি কোনো পুরুষকে সালাম দেন এবং তিনি যুবতী হন, তাহলে পুরুষ ব্যক্তি মুখে উচ্চারণ না করে মনে মনে সালামের জবাব দেবেন। আর নারী বৃদ্ধা হলে প্রয়োজনবোধে এমন স্বরে সালামের জবাব দিতে পারবেন, যাতে ওই বৃদ্ধা নারী তা শুনতে পান।
رد المحتار على الدر المختار شرح تنوير الأبصار، دار عالم الكتب ، جـ ٩، صـ ٠ ٣ ٥ : وإذا سلمت المرأة الاجنبية على رجل : إن كانت عجوزاً ردّ الرجل عليها السلام بلسانه بصوت تسمع، وإن كانت شابة ردّ عليها في نفسه. وكذا الرجل إذا سلم على امرأة أجنبية فالجواب فيه على العكس اهـ.