আঘাতপ্রাপ্ত স্থানে ব্যান্ডেজ থাকলে ওযু বা গোসলের সময় তার উপর মাসাহ করতে হয়। তবে ব্যান্ডেজের প্রতিটি অংশে মাসাহ করা আবশ্যক নয়; বরং অধিকাংশ অংশে মাসাহ করলেই তা সহীহ হয়ে যায়। সুতরাং যদি ব্যান্ডেজের কিছু অংশ মাসাহ থেকে অবশিষ্টও থাকে, তবুও ওযু ও গোসল সহীহ হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না।
فتاوى قاضي خان (دار الكتب العلمية) ١/٥١ : وإذا مسح على الجبيرة، هل يشترط فيه الاستيعاب؟ ذكر الشيخ الإمام المعروف بخواهر زاده رحمه الله تعالى أنه لا يشترط فيه الاستيعاب. وإن مسح على الأكثر جاز، وإن مسح على النصف وما دونه، لا يجوز.