প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ১২১:

হিন্দুদের পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানোর বিধান কী?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 04/10/2025

হিন্দুদের পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানোর বিধান কী?

উত্তর

মুসলমানদের জন্য ইসলামের মৌলিক আকীদা ও তাওহীদের চেতনার পরিপন্থী কোনো কাজ করা মোটেই বৈধ নয়। হিন্দুদের পূজা-পার্বণ কিংবা অন্য কোনো কুফরী অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা জানানো বা অংশগ্রহণ করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম ও কুফরী কাজ।

কারণ, এসব অনুষ্ঠানে শ্রদ্ধা প্রদর্শন করা বা তাদের দেব-দেবীর প্রতি কোনো প্রকার ভক্তি প্রকাশ করা আল্লাহর সঙ্গে শরিক করার সমতুল্য, যা সরাসরি ঈমান ও ইসলামের মৌল ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করে।

যদি কোনো মুসলমান অজ্ঞতাবশত কিংবা সামাজিক চাপে এ ধরনের কাজে লিপ্ত হয়ে থাকে, তবে তার জন্য অবিলম্বে খাঁটি অন্তর দিয়ে তওবা করা অপরিহার্য। আল্লাহর দরবারে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে আর কখনো এমন কাজে যুক্ত না হওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে।


 الفتاوى البزازية (مكتبة زكريا) ٦/ ٣٣٣ : الخروج الى نيروز المجوس والموافقة معهم فيما يفعلونه في ذلك اليوم كفر

আল মুহীতুল বুরহানী ৭/৪২৮ ; আদ ‍দুররুল মুখতার মাআর রাদ্দি ৬/৭৫৪ ; ফাতাওয়া রাহিমিয়া ৪/১৫ ; ফাতাওয়া ফাকিহুল মিল্লাত ১/৩৬৪

Scroll to Top