প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৮৬:

জবাই শুদ্ধ হওয়ার জন্য পশুর কয়টি রগ কাটতে হবে? 

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 31/05/2025

জবাই শুদ্ধ হওয়ার জন্য পশুর কয়টি রগ কাটতে হবে? 

উত্তর

জবাই সহীহ হওয়ার জন্য পশুর কণ্ঠনালী, খাদ্যনালী, এবং উভয় পাশের দু’টি মোটা রগ  অর্থাৎ মোট চারটি রগ কাটা হচ্ছে নিয়ম। তবে কমপক্ষে যদি তিনটি রগ কটা হয়ে যায়, তাহলে কুরবানি শুদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি দু’টি রগ কাটার দ্বারা কুরবানিই হয় না। 

(و) ذكاة (الاختيار) (ذبح بين الحلق واللبة) بالفتح: المنحر من الصدر (وعروقه الحلقوم) كله وسطه أو أعلاه أو أسفله: وهو مجرى النفس على الصحيح (والمريء) هو مجرى الطعام والشراب (والودجان) مجرى الدم (وحل) المذبوح بقطع أي ثلاث منها) إذ للأكثر حكم الكل. – الدر المختار -ص. 293 من الجزء السادس – ط. سعيد 

Scroll to Top