পশু জবাইয়ের সময় জবাইকারীদের জন্য বিসমিল্লাহ বলা ফরয। একজন ব্যক্তি জবাই শুরু করল,(সমাপ্ত করেনি) অপরজন ছুরি দিয়ে প্রথমজনের জবাইয়ের বাকি কাজ সম্পন্ন করল, তাহলে প্রথম ও দ্বিতীয় ব্যক্তি উভয়কে বিসমিল্লাহ বলতে হবে। এমনিভাবে ছুরিতে একাধিক ব্যক্তি ধরল, তাহলে সেই একাধিক ব্যক্তির সবাই বিসমিল্লাহ বলবে।
তবে অন্যান্যরা যারা জবাইয়ের সময় পশুকে ধরবে অর্থাৎ যারা পশুর পা, শরীর, মাথা ইত্যাদীতে ধরবে তাদের কারো বিসমিল্লাহ বলা আবশ্যক নয়। আর হ্যাঁ, সবাই সমস্বরে বিসমিল্লাহ সুন্দর আমল।
رجل أراد أن يضحي فوضع صاحب الشاة يده على السكين مع يد القصاب حتى تعاونا على الذبح قال الشيخ الإمام يجب على كل واحد منهما التسمية حتى لوترك أحدهما التسمية لا يجوز، كذا في الظهيرية والله أعلم. – الفتاوى الهندية – ص. 304 من الجزء الخامس – ط. زكريا