প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৭১:

দুইজন মিলে সাত ভাগের এক ভাগে কুরবানি দিলে জায়েয হবে?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয আফাল্লাহু আনহু

প্রকাশকাল: 19/05/2025

দুইজন মিলে সাত ভাগের এক ভাগে কুরবানি দিলে জায়েয হবে?

উত্তর

না, এভাবে কুরবানী করলে জায়েয হবে না। কারণ কুরবানির পশুর ক্ষেত্রে সাধারণ নিয়ম হল- গরু, মহিষ কিংবা উট হলে সর্বোচ্চ সাত ভাগে কুরবানী করা জায়েয। অপরদিকে কুরবানি পশু যদি ছাগল, ভেড়া কিংবা দুম্বা হয়, তাহলে এক নামের অধিক হলে জায়েয নই।

واذا كان الشركاء فى البدنة أو البقرة ثمانية لا يجزئهم، لأن نصيب أحدهم أقل من السبع – الفتاوى التاتارخانية, ج. 17, ص. 453, مكتبة زكريا

Scroll to Top