প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৫২:

বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যদি বমি করে, আর ঐ বমি শরীর বা কাপড়ে লাগলে তা নাপাক হয়ে যাবে?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 23/04/2025

বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যদি বমি করে, আর ঐ বমি শরীর বা কাপড়ে লাগলে তা নাপাক হয়ে যাবে?

উত্তর

বাচ্চার গলার ভেতর দুধ যাওয়ার পর যদি বমি করে আর তা মুখ ভরে হয়, তাহলে বের হওয়া বমি নাপাক বলে গণ্য হবে। এই নাপাক বমি যদি হাতের তালুর গভীরতার পরিমাণ বা তার চেয়ে বেশি শরীরে বা কাপড়ে লাগে, তাহলে তা নাপাক হয়ে যাবে। অবশ্য যদি এ পরিমাণের চেয়ে কম লাগলে নাপাক হবেনা।

আর যদি বমি মুখ ভরে না হয় কিংবা বাচ্চা দুধ না গিলে মুখ থেকেই তা বের করে দেয়, তাহলে এই বমি নাপাক বলে গণ্য হবে না। সেটা শরীর ও কাপড়ে লাগলে তা নাপাক হবে না।

الفتاوي التاتارخانية(مكتبة زكريا بدوبند الهند) ٢/ ٣٥٧ : سئل عن صبي رضيع ارتضع من أمه، ثم قاء، فأصاب ثياب الأم، قال: إن كان ملء فيه فهو نجس، فإذا زاد على قدر الدرهم منع جواز الصلاة، وإن كان أقل من ملء فيه فليس بنجس.

Scroll to Top