প্রশ্নের উত্তর

প্রশ্ন নং ৪৬:

পুরুষের জন্য কী ধরণের আংটি ব্যবহার করা জায়েয?

উত্তর প্রদান করেছেন:

শায়খ মাসুম বিন আব্দুল আযিয হাফিযাহুল্লাহ

প্রকাশকাল: 20/04/2025

পুরুষের জন্য কী ধরণের আংটি ব্যবহার করা জায়েয?

উত্তর

পুরুষের জন্য কেবল রুপার আংটি ব্যবহার করা জায়েয। তবে রূপার পরিমাণ ৪.৩৭৪ গ্রাম থেকে বেশি হতে পারবে না [জামে তিরমিযী, হাদীস ১৭৮৫]। পুরুষের জন্য রুপা ছাড়া অন্যান্য ধাতু যেমন লোহা, তামা, পিতল ইত্যাদির আংটি ব্যবহার করা হারাম। অবশ্য অন্য ধাতুর আংটি যদি রুপা দিয়ে মোড়ানো থাকে এবং বাহির থেকে দৃশ্যমান হয় না, তবে তা ব্যবহার করা পুরুষের জন্য জায়েয আছে [সুনানে আবু দাউদ, হাদীস ৪২২১]।

المحيط البرهاني ( المجلس العلمي ) 8/49 : وأما التختم بالحديد والرصاص والصفر والشبه، فهو حرام على الرجال والنساء جميعاً، والأصل فيه ما روى أن رسول الله صلى الله عليه وسلم رأى على رجل خاتم صفر ، فقال : ما لي أجد منك ريح الأصنام ، ورأى رسول الله صلى الله عليه وسلم خاتما من حديد، فقال: ما لي أرى عليك حلية أهل النار

Scroll to Top