ফলমূল ও শস্যরাজি গাছে থাকা অবস্থায় পরিপক্ব হওয়ার পূর্বে বেচা-কেনা করা জায়েয আছে। তবে পরিপক্ব হওয়া পর্যন্ত গাছে রেখে দেওয়ার শর্ত করা যাবে না।
অবশ্য চুক্তির সময় এমন কোনো শর্ত না করে বেচা-কেনার চুক্তি সম্পন্ন করার পর, বিক্রেতার সম্মতিতে পরিপক্ব হওয়া পর্যন্ত বা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তা গাছে রেখে দিলে অসুবিধা নেই। তবে এর জন্য বিক্রেতা অতিরিক্ত পয়সা দাবি করতে পারবে না।
شرح مختصر أبي الحسن الكرخي للقدوري ( المحكمة الإسلامية ) 3/140 : بيع جميع الثمر الموجود في شجرة جائز، وكذلك سائر الغلات من الحنطة والشعير والسمسم إذا كان موجوداً، وإن كان قبل بدو صلاحها، إذا لم يشترط الترك، اشترط أخذ ذلك من وقته أو لم يشترط.